ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মিয়ানমার সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় নদীপথে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ মেহেদী হাসান জুনায়েদ (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত ​শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উলুবনিয়া কামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

​আটক মেহেদী হাসান জুনায়েদ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের সৈয়দ আমিনের ছেলে।বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল উলুবনিয়া কামালের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। এসময় তাকে চ্যালেঞ্জ করা হলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

​পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের চারটি কার্টনে সুকৌশলে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছে যে, সে টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল।

৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে মাদক পাচারকারী ও চোরাচালানের সাথে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

মিয়ানমার সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় ০১:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬