ময়মনসিংহ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি বলে মন্তব্য করেছেন রিজভী পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় মা ইলিশ রক্ষায় ৩০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক নিহত খাগড়াছড়িতে

খাগড়াছড়ির পানছড়িতে শনিবার বিকেলবেলায় মোটরসাইকেলের ধাক্কায় সেনা রঞ্জন ত্রিপুরা (২৬) নামে একজন শিক্ষক নিহত হয়েছেন। 

নিহত সেনা রঞ্জন ত্রিপুরা পানছড়ি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চিনালা চিগোন চানপাড়া এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের সংস্কৃত বিভাগের সাবেক শিক্ষার্থী।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর খাগড়াছড়ি সদর হাসপাতালের মাধ্যমে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল রেফার করা হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল ৪টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে খাগড়াছড়ি সদর হাসপাতাল এবং চট্টগ্রামে রেফার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী

মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক নিহত খাগড়াছড়িতে

আপডেট সময় ০১:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫