ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​মোবাইলে খেলা দেখার সময় খালে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মোবাইলফোনে ফুটবল ম্যাচ দেখার সময় অসাবধানতাবশত খালের পানিতে পড়ে নিখোঁজ হওয়া আহাদ নূর (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুদিন পর শুক্রবার সকালে উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ‘সাপমরা খাল’ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।এর আগে গত বুধবার দিবাগত গভীর রাতে খালের পাড়ে বসে খেলা দেখার সময় তিনি নিখোঁজ হন।

​নিহত আহাদ নূর মোহনগঞ্জ উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের কাঁচা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামে বসবাস করছিলেন। কয়েক দিন আগে তিনি মোহনগঞ্জে তাঁর চাচা কালা মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

​ঘটনার বিবরণ:
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে সাপমরা খালের পাড়ে বসে মোবাইলফোনে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার একটি ফুটবল ম্যাচ দেখছিলেন আহাদ। একপর্যায়ে অসাবধানতাবশত খালের খাড়া পাড় থেকে গভীর পানিতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় তিনি আর পানি থেকে উঠতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

​পরদিন বৃহস্পতিবার সকাল থেকে স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকালে মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

​মাঘান-সিয়াধার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুদ জানান, আহাদের চাচার বাড়িটি খালের একবারে তীরঘেঁষে অবস্থিত। বর্তমানে খালটিতে প্রচুর পানি রয়েছে এবং ওই অংশটি বেশ গভীর। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী আহাদ সাঁতার জানতেন না। এ ঘটনায় কারও কোনো অভিযোগ বা শত্রুতা নেই বলে নিশ্চিত করেছেন তিনি।

​মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইলে খেলা দেখার সময় অসাবধানতাবশত পা পিছলে খালে পড়ে যান আহাদ। সাঁতার না জানায় পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের লিখিত আবেদন করায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

​মোবাইলে খেলা দেখার সময় খালে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬