ময়মনসিংহ , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা বিকেলে আদালতে তোলা হবে সাংবাদিক আনিস আলমগীরকে ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল মঙ্গলবার বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার বললেন অর্থ উপদেষ্টা আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বললেন ডিবি প্রধান মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে: সিইসি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রেকর্ডসংখ্যক ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে নিতে , দুপুরে ছাড়বে ঢাকা বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘের হুঁশিয়ারি সুদানকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুবদল নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. তাজুল ইসলাম নামে এক যুবদল নেতা।

গত সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে বাবার জানাজায় অংশ নেন তিনি।

প্যারোলে মুক্তি পাওয়া তাজুল ইসলাম খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তার বাবার নাম মোমিন পাটোয়ারী। তাজুল অস্ত্র মামলায় কারাগারে আছেন।

জানা গেছে, রোববার (২৩ নভেম্বর) রাতে তাজুলের বাবা মোমিন পাটোয়ারী মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার অনুমতি দিলে পুলিশ পাহারায় তাজুল তার বাবার জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও আকাশ মোল্লাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে একটি দেশি পিস্তল, ওয়ান শুটারগানের ছয়টি গুলি, পিস্তলের দুটি গুলি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে সদর থানায় অস্ত্র মামলা রুজু হলে সেই মামলায় জেলা কারাগারে আছেন তাজুল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা

যুবদল নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়

আপডেট সময় ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫