ময়মনসিংহ , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর,ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের সমাবেশ চলছে সিলেটে ভারতীয় দুই গরু চোরাকারবারি আটক নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এই সপ্তাহে বললেন সালাহউদ্দিন গ্রেপ্তারি পরোয়ানা জারি জয়ের বিরুদ্ধে অবশেষে জোবাইদা আসছেন , খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি আজকের আদেশের ফলে বর্তমান সরকারের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না বললেন শিশির মনির রামপুরায় ২৮ হত্যা: দুই সেনা কর্মকর্তা কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বললেন রিজভী খালেদা জিয়ার জন্য মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ কবুল করবেন বললেন রিজভী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যে কারণে পে স্কেল ঝুলে গেল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

রকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে থাকলেও হঠাৎই অনিশ্চয়তায় পড়েছে পুরো উদ্যোগটি। পে কমিশনের সদস্যরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন বটে, তবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন—নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার।

এর আগে তিনি বলেছিলেন, আগামী বছরের শুরুতেই বর্তমান সরকার নতুন বেতন কাঠামো কার্যকর করবে, যা নিয়ে আশাবাদী ছিলেন সরকারি চাকরিজীবীরা। কিন্তু সাম্প্রতিক মন্তব্যে সেই প্রত্যাশায় ধাক্কা লেগেছে।

এ অবস্থায় চাকরিজীবীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, বর্তমান সরকারকেই পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নিতে হবে। এর আগে ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামো ঘোষণার জন্য আল্টিমেটামও দিয়েছিলেন কর্মচারীরা। এখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন।

“সার্বিকভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল দাবি করা যৌক্তিক। চাকরিজীবীরা চেয়েছিলেন এই অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে নতুন দিগন্তে নিয়ে যাবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের দিকে ঠেলে দেওয়াই তার বড় প্রমাণ।”
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন,

“বর্তমান সরকারের ব্যয় ও ঋণের সুদ পরিশোধের চাপ এতটাই বেড়েছে যে, রাজস্ব আয়ে কুলিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় ৮০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা বাস্তবসম্মত নয়। ভবিষ্যৎ সরকারও অর্থনৈতিক কাঠামো ঠিক না করলে এমন বৃদ্ধি করা কঠিন হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর,ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

যে কারণে পে স্কেল ঝুলে গেল

আপডেট সময় ০৯:২৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫