ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রতন সিদ্দিকী উদীচী ঢাকা মহানগরের সভাপতি , সাধারণ সম্পাদক কংকন নাগ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ ও নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কংকন নাগ।

গত শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সম্মেলনের ‘অমীমাংসিত’ দুটি পদে নির্বাচনের মাধ্যমে কমিটি চূড়ান্ত করা হয় বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ স্লোগানে গত ৩ জানুয়ারি উদীচী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন শুরু হয়। এরপর ১০ জানুয়ারি নতুন নেতৃত্ব নির্বাচনের অধিবেশন হয়। সেখানে ঢাকা মহানগর এবং বিভিন্ন শাখা সংসদের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ঢাকা মহানগর সংসদের বেশির ভাগ পদের নেতৃত্ব নির্বাচিত হয়। তবে সভাপতি পদে দু’জন এবং একটি সহ-সভাপতি পদে তিনজন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় কমিটি ঘোষণা করা হয়নি।

সর্বশেষ শুক্রবার ওই দুটি পদে পুনরায় ভোটগ্রহণের পর ৫৫ সদস্যের কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়। এর মধ্যে ৫১ সদস্য নির্বাচিত হয়েছেন আর বাকি ৪ জনকে পরে ‘কো-অপ্ট’ বা অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম।

এছাড়া নির্বাচনি প্রক্রিয়া সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবানী ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম এবং প্রদীপ ঘোষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

রতন সিদ্দিকী উদীচী ঢাকা মহানগরের সভাপতি , সাধারণ সম্পাদক কংকন নাগ

আপডেট সময় ১০:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫