ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজধানী ঢাকায় কমতে পারে গরম, আকাশ থাকবে মেঘলা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা হালকা বাতাস দিনের গরম কিছুটা কমিয়ে দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং বৃহস্পতিবার (৬ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে।

এদিকে, বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

রাজধানী ঢাকায় কমতে পারে গরম, আকাশ থাকবে মেঘলা

আপডেট সময় ০৯:২৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫