ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজনৈতিক গুঞ্জন ও আলোচনা: মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে বড় পরিবর্তন, কে ধরবেন দলের হাল?

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা প্রায় নিশ্চিত। তিনি রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায়ও রদবদল আসতে পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলে তাকে দল ও সংসদ সদস্য পদ ছাড়তে হবে। এ কারণে বিএনপির চেয়ারম্যানের পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ ‘মহাসচিব’ পদে কে আসছেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। দলটির নির্ভরযোগ্য সূত্রমতে, দলের জাতীয় কাউন্সিলের আগ পর্যন্ত স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কিংবা জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।
মির্জা ফখরুল দেশের পরবর্তী রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল কিংবা দপ্তর পুনর্বণ্টন নিয়ে বিএনপি এবং সরকারের অভ্যন্তরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা সমীকরণ। এসব সমীকরণ মিলিয়ে দেখলে যে চিত্র দাঁড়ায় সেটি হলো, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই সম্ভাবনার বিকল্প হিসেবে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও শোনা যাচ্ছে। সূত্রমতে, সরকার গঠনের শুরুতেই স্থানীয় সরকার মন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন আহমদ।

সূত্র জানায়, সালাহউদ্দিন আহমদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলে সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও শোনা যাচ্ছে অন্দরের আলোচনায়। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্রে গেলে পানিতে আসতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। আর টেকনোক্র্যাট কোটায় ঐ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেখা যেতে পারে রুহুল কবির রিজভীকে। এছাড়া, দপ্তর বদল হয়ে অন্য একটি মন্ত্রণালয়ের মন্ত্রী যেতে পারেন পানিসম্পদের দায়িত্বে। আরেক জন মন্ত্রী নিজের বর্তমান মন্ত্রণালয় থেকে যেতে পারেন খালি হওয়া ঐ মন্ত্রণালয়ে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

রাজনৈতিক গুঞ্জন ও আলোচনা: মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে বড় পরিবর্তন, কে ধরবেন দলের হাল?

আপডেট সময় ১০:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬