ময়মনসিংহ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ ৩ জনের প্রাণহানি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ বোনসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের খুনিয়াপালং ইউনিয়নের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের ২ মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় আহত আরও ৩ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে কক্সবাজার থেকে উখিয়ার কোটবাজারগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। স্থানীয় ব্যক্তিরা আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও ২ নারীকে মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিবার জানায়, রুবিনা ও শাহিনা একটি মামলার শুনানিতে অংশ নিতে সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন। আদালতের কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী মজিবুর রহমান বলেন, ‘আমার চোখের সামনেই দুর্ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। অটোরিকশাটির ভেতরে থাকা যাত্রীরা মারাত্মক আঘাত পেয়েছিলেন।’

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ ৩ জনের প্রাণহানি

আপডেট সময় ১০:৪৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬