ময়মনসিংহ , রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে জানিয়েছেন শফিকুর রহমান গৌরীপুরে আনসার-ভিডিপি’র সদস্যদের স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার সড়ক সংস্কার ও মেরামত নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ অসুস্থ তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন , জোর প্রস্তুতি বিএনপির দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানি দায়িত্ব বলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন জীবন দিয়ে সাঈদদের আমানত রক্ষা কবরো বলেছেন জামায়াত আমির ‘বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই : ডা. সুলতান আহমদ গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শতাধিক দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত ধর্ম উপদেষ্টার ঢাবির কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রোকেয়া পদক জিতে ঋতুপর্ণার ইতিহাস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

‘রোকেয়া পদক’ পেলেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা। ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কৃতি ফুটবলারের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সব মিলিয়ে চারজন এবার রোকেয়া পদক পেয়েছেন।

গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর চলতি বছর তো এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো এশিয়া সেরার আসরে খেলবে বাংলাদেশের মেয়েরা। এই দুই প্রতিযোগিতায় দারুণ নৈপূন্য দেখিয়েছেন ঋতুপর্ণা।

এই প্রথম কোনো ফুটবলার রোকেয়া পদক জিতলেন। এই পদকের জন্য নির্বাচিত সর্বকনিষ্ঠ নারী ঋতুপর্ণা।
ঋতুপর্ণার এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে লেখা হয়েছে, নারী ফুটবলে ইতিহাস সৃষ্টিকারী ঋতুপর্ণা চাকমাকে অভিনন্দন।
ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বেগম রোকেয়া পদক ২০২৫। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার এই অর্জনে অত্যন্ত গর্বিত। স্বপ্ন থেকে সংগ্রাম আর সংগ্রাম থেকে সাফল্য ঋতুপর্ণা চাকমার এই যাত্রায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবসময় পাশে আছে।’
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে জানিয়েছেন শফিকুর রহমান

রোকেয়া পদক জিতে ঋতুপর্ণার ইতিহাস

আপডেট সময় ০৩:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫