ময়মনসিংহ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির পূর্বধলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হাফেজ শফিউল আলম শামীম চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪৭ পূজামণ্ডপে চাল বিতরণ বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা হারানো বিজ্ঞপ্তি ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময় পঞ্চগড়ে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

​চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে লোহাগাড়া থানাধীন চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি ‘Foton’ পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর: চট্টগ্রাম মেট্রো-ন-১২-০৬৩৪) আটক করে পুলিশ।

​থানা সূত্রে জানা যায়, গাড়িটি তল্লাশির সময় আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চালকের আসনের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো সাদা পলিথিনে মোড়ানো একটি পুটলা উদ্ধার করা হয়। পুটলার ভেতর থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭.৬৫ মিমি ‘Made in USA’ খোদাইকৃত একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—কক্সবাজার সদর থানাধীন খুরুসকুল ৬ নম্বর ওয়ার্ড এলাকার মো. আবুল কালামের ছেলে মো. তারেকুল ইসলাম (২৬) এবং একই এলাকার আহম্মেদ আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।

​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা কক্সবাজারের খুরুসকুল এলাকা থেকে ইয়াবা ও অস্ত্র নিয়ে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার কথা স্বীকার করেছে। তাদের দাবি, একই এলাকার মামুনের সঙ্গে যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে এগুলো পরিবহন করা হচ্ছিল। সহযোগী মামুন মাদক ও অস্ত্র হস্তান্তরের উদ্দেশ্যে আগেই বাসযোগে চট্টগ্রাম শহরে চলে গেছেন।

​পলাতক মামুনকে গ্রেফতার এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী নিয়মিত চেকপোস্ট এবং বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এ ঘটনায় উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস

লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার

আপডেট সময় ১০:৪২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬