ময়মনসিংহ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শাহজালাল বিমানবন্দরে যাত্রী আটক, পেটে করে ইয়াবা পাচার

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকালে ছয় হাজার ৩৭৮ পিস ইয়াবাসহ মো. পান্নু হাওলাদার নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

গত শনিবার (১ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যাত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

পান্নু হাওলাদার (৩০) বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, অভিযুক্ত পান্নু হাওলাদারকে ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস- ১৪২ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।

পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসকের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৩৬ পোটলা ইয়াবা বের করা হয়। এগুলো খুলে মোট ৬৩৭৮  ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জানা যায়, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত।

এ ব্যাপারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই অবাক করার মতো ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রমরোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যেকোনো অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

শাহজালাল বিমানবন্দরে যাত্রী আটক, পেটে করে ইয়াবা পাচার

আপডেট সময় ১০:২৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫