ময়মনসিংহ , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা বিকেলে আদালতে তোলা হবে সাংবাদিক আনিস আলমগীরকে ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল মঙ্গলবার বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার বললেন অর্থ উপদেষ্টা আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বললেন ডিবি প্রধান মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে: সিইসি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রেকর্ডসংখ্যক ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে নিতে , দুপুরে ছাড়বে ঢাকা বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘের হুঁশিয়ারি সুদানকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শীতের আমেজ পঞ্চগড়ে , তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ায়

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে নেমে এসেছে শীতের আগমনী বার্তা। দিন দিন কমছে তাপমাত্রা, ভোরের বাতাসে মিলছে হালকা শীতের ছোঁয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে পারদ উঠছে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে, ফলে জেলায় তৈরি হয়েছে গরম-শীতের মিশ্র আবহাওয়া।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগের দিন সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি। অর্থাৎ একদিনেই তাপমাত্রা কমেছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ছে সাদা কুয়াশার চাদরে। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হচ্ছে।

হাড়িভাসা এলাকার অটোচালক রহিম উদ্দীন জানান, ভোরে এমন কুয়াশা পড়ে যে, হেডলাইট জ্বালিয়েও সামনে রাস্তা দেখা যায় না।

চাকলাহাটের বাসিন্দা মাসুম জানান, সকালে খুব ঠান্ডা লাগে, শীতের কাপড় না পরলে থাকা যায় না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা

শীতের আমেজ পঞ্চগড়ে , তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ায়

আপডেট সময় ০৯:৩৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫