ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন বললেন রিজভী ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার ​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ: ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে। আজকের ফলাফলই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর রাজ্যের ক্ষমতা কার হাতে থাকবে, সবচেয়ে বেশি নজর মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর লড়াইয়ে।

আজ সোমবার (৪ মে) সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ শেষে আজ কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে। আগের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি, ফলে এবার ৩১টি কেন্দ্র কমেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, তিন স্তরের নিরাপত্তার মধ্যে গণনাকেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। অনুমোদিত গণনাকারী প্রতিনিধিদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে। তবে তাদের মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে; কেবল নির্বাচনী কর্মকর্তারাই মোবাইল ব্যবহার করতে পারছেন।

এ ছাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শশী পাঁজা ও মধুপর্ণা ঠাকুরের ফলাফলের দিকেও নজর রয়েছে।

বিজেপির প্রার্থীদের মধ্যে রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, তরুণজ্যোতি তিওয়ারি ও রত্না দেবনাথ-এর ফলাফল নিয়েও আগ্রহ রয়েছে।

এ ছাড়া বাম, কংগ্রেস ও অন্যান্য দলের প্রার্থীদের মধ্যেও আলোচনায় আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, সায়নদ্বীপ মিত্র, অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূর, শুভংকর সরকার, মনোজ চক্রবর্তী, শাহনাজ বেগম, আবদুর রাজ্জাক মোল্লা এবং নওশাদ সিদ্দিকী।

দুপুর ১২টার মধ্যে ফলাফলের প্রবণতা স্পষ্ট হতে পারে, তবে কিছু কেন্দ্রে গণনা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন বললেন রিজভী

শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ: ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট সময় ১১:০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬