ময়মনসিংহ , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা বিকেলে আদালতে তোলা হবে সাংবাদিক আনিস আলমগীরকে ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল মঙ্গলবার বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার বললেন অর্থ উপদেষ্টা আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বললেন ডিবি প্রধান মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে: সিইসি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রেকর্ডসংখ্যক ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে নিতে , দুপুরে ছাড়বে ঢাকা বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘের হুঁশিয়ারি সুদানকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে বললেন মির্জা ফখরুল

শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে এবং একই সঙ্গে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা চলছে।

আজ রোববার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের রাজনীতি এখন বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যে আছে। বর্তমান সময়টি জটিল সংকটে পড়েছে। একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের নৈরাজ্য হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

তিনি অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নেই, যা নির্বাচিত সরকার না থাকায় আরও জটিল হয়েছে। তিনি মনে করেন, জাতির সংকটময় এই মুহূর্তে নির্বাচিত সরকার সবচেয়ে বেশি প্রয়োজন।

মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভাসানী স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন এবং একটি কল্যাণকর রাষ্ট্রের চিন্তা করেছিলেন। কিন্তু তিনি তার সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখে যেতে পারেননি। তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভাসানী দোয়া করেছিলেন এবং মশিউর রহমান যাদু মিয়াকে তার সঙ্গে কাজ করতে বলেছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা

শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে বললেন মির্জা ফখরুল

আপডেট সময় ০২:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫