শেরপুর,প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) গ্রামে মাটির গভীর কূয়া খনন করতে গিয়ে নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ(৩৫) নামে দুই আদিবাসীর মৃত্যুে হয়েছে। রবিবার (১৩) এপ্রিল বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন কোচ ভুইয়াবাড়ীর নীল মহন কোচ ও নারায়ণ কোচ রাংটিয়ার নীপুরাম কোচের ছেলে এবং তারা পরস্পর ভায়রা ভাই। নিহতের পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে,গত কয়েকদিন ধরে নারায়ন কোচ তার বাড়ীতে পানি সরবরাহের জন্যে মাটির একটি গভীর কূয়া খনন করতে যান। আজ ছিলো কূয়া খননের শেষ দিন। তাই কূয়া খনন শেষে কূয়ার নীচে কিছু ময়লা আবর্জনা থাকায় ওইসব ময়লা পরিস্কারের জন্যে প্রথমে নারায়ন কোচ বাঁশ দ্বারা নীচে নামে। এসময় কূয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় নারায়ন কোচ জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই কায়দায় নিরঞ্জন কোচও জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উভয়কে গভীর কূয়া থেকে মৃতবস্থায় উদ্ধার করে।তাদের এহেন মৃত্যুেতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।…
ময়মনসিংহ
,
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক
জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন
বিএনপি জরুরি বৈঠকে
কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও
“আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?”
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
ময়মনসিংহ জেলা স্কুলের শাকিরুল হাসান শাফির জিপিএ-৫ অর্জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
শেরপুরে মাটির গভীর কূয়া খনন করতে গিয়ে দুই আদিবাসীর মৃত্যুে হয়েছে।
-
Reporter Name - আপডেট সময় ১১:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- ১৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























