ময়মনসিংহ , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সেই জার্সি পরেই সংসদে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন সারজিস সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি বললেন সালাহউদ্দিন তারেক রহমানসহ বিএনপির সংসদ সদস্যরা শপথ নিলেন জামায়াত আমির শপথ নিতে সংসদ ভবনে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না জানিয়েছেন তাহের সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা সকাল থেকে যেসব এলাকায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকেরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথাগুলো বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়। তবে আপনারা (সাংবাদিকেরা) সত্য ঘটনা প্রকাশ করায় তাদের গুজব অনেকটা কমেছে। তারা মিথ্যা তথ্য রটালে আপনারা সঠিক মাধ্যমে সেটি প্রতিহত করবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুষ্কৃতকারীরা অনেক কিছু বলবে। কার্যক্রম নিষিদ্ধ দুষ্কৃতকারীরা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে, এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার। কার্যক্রম নিষিদ্ধ দল অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজব রটাবে, এ বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) সচেতন থাকতে হবে। এ ছাড়া যারা জামিনে মুক্তি পাচ্ছে, তারা যদি অন্যায় করে, তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।’

নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা ছিল। পাশাপাশি গাজীপুরের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কতগুলো ফ্যাক্টর আছে, তবে জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন সব অপপ্রচার ও চেষ্টা বিফলে যাবে। আরেকটি হলো, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের একটা ভূমিকা ও নির্বাচন কমিশনের একটা ভূমিকা আছে। সবার সম্মিলিত চেষ্টা থাকলে নির্বাচনে কোনো সমস্যা হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু

সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫