ময়মনসিংহ , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে পাগলা কুকুরের তাণ্ডব, ১০-১২ জন আহত; জনমনে আতঙ্ক পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি সাগর গ্রেফতার পূর্বধলায় হাসপাতাল থেকে দালাল চক্রের ৩ সদস্য আটক, জরিমানা ও ৫ নারীর মুচলেকা ঢামেকের ৮০ বছর পূর্তি: শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবা: ভেঙে পড়েছে জাতীয় বিদ্যুৎ অবকাঠামো ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা ট্রেনে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই: ১১ নারী সদস্য গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিলেটে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে মরদেহটি ভাসতে দেখে জেলেরা পুলিশে খবর দিলে স্থানীয় পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসন চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।

পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।এরআগে বৃহস্পতিবার (২ জুলাই) সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নামলে নিখোঁজ হন তিনি। সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন।

নিখোঁজের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ধলাই নদীতে বিকাশের সন্ধান চালায়। তবে রাতে অন্ধকার হয়ে যাওয়ার পর তারা উদ্ধার কাজ বন্ধ রাখে। সকালে মরদেহ ভেসে ওঠে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী

সিলেটে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:১৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬