ময়মনসিংহ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির পূর্বধলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হাফেজ শফিউল আলম শামীম চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪৭ পূজামণ্ডপে চাল বিতরণ বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা হারানো বিজ্ঞপ্তি ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময় পঞ্চগড়ে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

​​সময়ের কাজ সময়ে করি, সাঁতার শিখে জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শতাধিক শিশুকে নিয়ে সাঁতার প্রশিক্ষণের এক ব্যতিক্রমী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গত ​শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ পৌরসভার সরকারি পুকুরে এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করে বিশ্বম্ভরপুর উপজেলার অনন্তপুর, ফতেপুর এলাকার ‘তাহিয়া একাডেমি’।

​প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন তাহিয়া একাডেমির উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ও প্রশিক্ষক মো. আলী হায়দার, হযরত শাহজালাল নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আমীরুল ইসলাম, অভিভাবক রিংকু চৌধুরী, ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন ও হুসেন আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও উদ্যোক্তা সাংবাদিক শফিউল আলম। এ সময় সাঁতার প্রশিক্ষণে বিভিন্ন এলাকার শতাধিক শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

​বক্তারা বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। সাঁতার শুধু বিনোদন বা শারীরিক ব্যায়াম নয়, এটি জীবন রক্ষাকারী একটি মৌলিক দক্ষতা। তাই প্রতিটি শিশুকে সাঁতার শেখানোর উদ্যোগ নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস

সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬