ময়মনসিংহ , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’—স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব এলাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন দায়িত্বে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হচ্ছে শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে স্থবির রাজশাহী, বন্ধ অভ্যন্তরীণ সব রুটের বাস সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুবিধাবঞ্চিতদের পাশে থাকাই সরকারের লক্ষ্য: এমপি মাধবী মারমা

দুর্গম পাহাড়ে বসবাসকারী দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীরা যেন আর্থিক সংকটে পিছিয়ে না পড়েন, সেজন্য সরকার নিয়মিত মানবিক সহায়তা, ভাতা ও বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা।

গতকাল ​রোববার (৫ জুলাই) বিকেলে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মাধবী মারমা বলেন, “আজকের এই সহায়তা সাময়িক হলেও এর মূল উদ্দেশ্য হলো সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো। বর্তমান সরকার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও অসহায় নারী, দরিদ্র পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে সরকারের এই সহায়তা অব্যাহত থাকবে।”

​অনুষ্ঠানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ থেকে ৪২টি অসহায় পরিবারের মাঝে প্রায় ২ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়। এছাড়া ২২টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে সাড়ে ১৬ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়।
​বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সুবিধাবঞ্চিতদের পাশে থাকাই সরকারের লক্ষ্য: এমপি মাধবী মারমা

আপডেট সময় ০২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬