আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনকল্পে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে হাতি অধ্যুষিত এলাকাগুলো চিহ্নিত করে অভয়ারণ্য ঘোষণা, Elephant Response Team (ERT)-এর কার্যপরিধি প্রণয়ন এবং আধুনিক কলাকৌশলসম্বলিত সার্বজনীন Standard Operating Procedure (SOP) প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোঃ ফাহিম চৌধুরী, ১৪৪ শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী)। এসময় উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের সহধর্মিণী সেনওয়া চৌধুরী এবং নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর।
সেমিনারটি আয়োজন করে ময়মনসিংহ বন্যপ্রাণী বিভাগ। সহযোগিতায় ছিল “জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন
মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যহাতির আবাসস্থল ও জীববৈচিত্র্য সংরক্ষণে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর সেমিনারে গুরুত্বারোপ করা হয়

খন্দকার আব্দুল আলীম জেলা প্রতিনিধি শেরপুর 



















