ময়মনসিংহ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুরে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ফুলেল শুভেচ্ছায় বরণ সাজেকে দুপুর থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা ! ব্যাংক খাতের ক্ষতি কাটাতে বছরে ৬০ হাজার কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক : গভর্নর তরুণদের প্রশ্নে মিলবে পরিকল্পনার উপাদান, এগিয়ে যাবে দেশ : রিজভী স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৭ জানুয়ারি পোস্টাল ভোট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোট ব্যবস্থাপনায় ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার (১৭ জানুয়ারি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণার্থীদের মধ্যে থাকবেন বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা তথ্য অফিসারসহ সহকারী কমিশনার সমপর্যায়ের কর্মকর্তারা।

প্রশিক্ষণে পোস্টাল ভোট ব্যবস্থাপনার প্রতিটি ধাপ বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হবে। বিশেষ করে ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত পোস্টাল ভোটের খাম যাচাই, নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে তথ্য সংরক্ষণ, স্বয়ংক্রিয়ভাবে ফরম–১২ প্রস্তুত এবং নিরাপদভাবে প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তরের পদ্ধতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পোস্টাল ভোটের স্বচ্ছতা, নির্ভুলতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে নিবন্ধনকারীরা ব্যালট পেপার হাতে পেয়েছেন। তারা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারি ভোট দিয়ে তা ফেরত পাঠাবেন। পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে ভোটের দিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭ জানুয়ারি পোস্টাল ভোট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ

আপডেট সময় ১১:৪১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬