ময়মনসিংহ , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য জানিয়েছেন তথ্যমন্ত্রী জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী শহীদ জিয়া হত্যা: ৪৫ বছর পর গ্রেপ্তার খুনি মোজাফফরের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য ​ঢাকায় আইএলও মহাপরিচালক: দুই দিনের সফরে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা স্ত্রীকে গলা কেটে হত্যা মাদারীপুরে , স্বামী আটক যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ সীতাকুণ্ডে চীনা তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন: ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে বললেন আসিফ নজরুল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

১৯৭২ সালের সংবিধান নিয়ে সমাজে ‘অতিকথন’ রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

তার মতে, পৃথিবীর কোনো সংবিধানই নিখুঁত নয়। সংবিধান নিজে কোনো পাপ করতে পারে না। প্রতিটি সংবিধানে ভালো ও মন্দ দুটোই থাকে।

আজ সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, ‘১৯৭২ সালের সংবিধান নিয়ে আমাদের সমাজে অতিকথন রয়েছে। কারও কাছে এটি বেদবাক্য, আবার কারও কাছে ছুড়ে ফেলে দেওয়ার মতো কিছু। অথচ বাস্তবতা হলো, পৃথিবীর কোনো সংবিধানই নিখুঁত নয়।’

‘এটাও আমরা বুঝি না যে, সংবিধান নিজে কোনো পাপ করতে পারে না’ উল্লেখ করে ঢাবির আইন বিভাগের এ অধ্যাপক বলেন, ‘একই সংবিধান নিয়ে ভারতে গুজরালও (সাবেক প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল) শাসন করেছে, মোদিও (বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) করছে।’

‘আবার সংবিধানহীন ব্রিটেনে সুশাসন এসেছে’—জানিয়ে তিনি লেখেন, ‘সেরা সংবিধানের মালদ্বীপ সেখানে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের সাফল্য বা ব্যর্থতার একমাত্র কারণ তাই সংবিধান নয়। এক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি, প্রতিষ্ঠান ও নেতৃত্বও সমান গুরুত্বপূর্ণ।’

তাই শুধু আবেগ নয় ১৯৭২ সালের সংবিধান এবং রাষ্ট্রনির্মাণে তার ভূমিকা নিয়ে নির্মোহ পর্যালোচনা প্রয়োজন বলে মনে করেন আসিফ নজরুল।

তার মতে, ‘সেটা করতে হলে ১৯৭২ সালের সংবিধান প্রণীত হয়েছিল যে গণপরিষদে তাকে বুঝতে হবে। জানতে হবে কি বিবেচনায় কী বিধান এসেছিল সংবিধানে, কোন প্রস্তাব কীভাবে গ্রহণ করা হয়েছিল গণপরিষদে। কেমন ছিল সদ্যস্বাধীন দেশের গণপরিষদের নতুন রাষ্ট্রচিন্তা।’

নিজের বই ‘সংবিধান বিতর্ক ১৯৭২’ সেই তাড়না থেকে লিখেছিলেন—উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা স্ট্যাটাস বলেন, ‘আমি উপদেষ্টা থাকাকালীন সময়ে বইটির দ্বাদশ মুদ্রণ প্রকাশিত হয়েছে। আমার আরও কয়েকটি বই পাঠকপ্রিয়তা পেয়েছে, কিন্তু এই বইটির নতুন মুদ্রণের খবর শুনলে আলাদা একটা আনন্দ অনুভব করি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত

৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে বললেন আসিফ নজরুল

আপডেট সময় ০২:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬