ময়মনসিংহ , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে পাগলা কুকুরের তাণ্ডব, ১০-১২ জন আহত; জনমনে আতঙ্ক পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি সাগর গ্রেফতার পূর্বধলায় হাসপাতাল থেকে দালাল চক্রের ৩ সদস্য আটক, জরিমানা ও ৫ নারীর মুচলেকা ঢামেকের ৮০ বছর পূর্তি: শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবা: ভেঙে পড়েছে জাতীয় বিদ্যুৎ অবকাঠামো ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা ট্রেনে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই: ১১ নারী সদস্য গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​৭ ঘণ্টা পরও সচল হয়নি ময়মনসিংহ-চট্টগ্রাম রেল যোগাযোগ, চরম ভোগান্তি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুতির ঘটনার ৭ ঘণ্টা পার হলেও ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায় সোয়া ১০টার দিকে। পরে সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তন শেষে পৌনে ১১টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যেতে চাইলে স্টেশন এলাকাতেই তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, ‘ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। কেওয়াটখালি লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে কাজ করছে। উদ্ধারে কিছুটা সময় লাগবে। তবে উদ্ধার কাজ শেষ হলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী

​৭ ঘণ্টা পরও সচল হয়নি ময়মনসিংহ-চট্টগ্রাম রেল যোগাযোগ, চরম ভোগান্তি

আপডেট সময় ১১:২৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬