ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আইনশৃঙ্খলা বাহিনী ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর, সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ধানমন্ডি ৩২ নম্বরের নিয়ন্ত্রণ এখন আইনশঙ্খলা বাহিনীর হাতে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গেছে। 

গত সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে সেখানে এমন পরিস্থিতি দেখা যায়। এর আগে ৯.৪৮ মিনিটের দিকে সড়কের একাংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এর আগে রাত ৯টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা ৩২ নম্বর সংলগ্ন বনলতা পয়েন্টের সামনে মিরপুর রোড অবরোধ করে রাখেন। তবে সন্ধ্যার পর থেকে আন্দোলনকারীদের বড় একটি অংশ ঘটনাস্থল ছেড়ে চলে যান। এরপর শতাধিক লোক সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেন।

এর আগে সোমবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা ক্রমে বাড়তে থাকে। দুপুরের দিকে তারা দুটি এক্সক্যাভেটর নিয়ে ঘটনাস্থলে আসেন। এক্সক্যাভেটরগুলো ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় বুলডোজার নিয়ে ৩২ নম্বর বাড়ির সামনে যেতে পারেননি। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যার পর পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন আন্দোলনকারীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

আইনশৃঙ্খলা বাহিনী ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে

আপডেট সময় ০৯:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫