ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমাদের সবার শত্রু আওয়ামী লীগ-ভারত বললেন ইলিয়াস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও শরিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ফেসবুক স্ট্যাটাসে দলীয় শৃঙ্খলা ও কূটনীতিগত ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি লেখেন, “তারেক রহমানের বক্তব্য শুনে তার কথায় রাগ করার সুযোগ নেই। এনসিপির নাহিদ, হাসনাত কিংবা সারজিসদের মতো নেতাদের বক্তব্যেও কখনো আক্রমণাত্মক কিছু পাইনি। ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বললেও বরাবরই ঐক্যের কথা শুনেছি।”

তবে সম্প্রতি বিএনপি ও বাকি দলগুলোর মধ্যকার সম্পর্কে কিছুটা শীতলতা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন ইলিয়াস হোসেন। এই অবনতির জন্য তিনি দায়ী করেন, “সালাউদ্দিন, আব্বাস কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারীদের মতো কিছু অতিউৎসাহী নেতাদের।”

জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি বলেন, “যদিও তাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্যে কোনো আপত্তিকর বক্তব্য দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় তাদের কিছু কর্মীর উগ্র মন্তব্য বিএনপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে।”
সব রাজনৈতিক দলের উদ্দেশে ইলিয়াস হোসেন আহ্বান জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা করে যেন এ ধরনের উস্কানিমূলক আচরণ রোধ করা হয়।

তিনি মনে করিয়ে দেন, “আমাদের সবার শত্রু আওয়ামিলীগ ও ভারত। তাই দলের ভেতর থেকে আওয়ামিপন্থী ও ভারতীয় দালালদের চিহ্নিত করে সরিয়ে ফেললেই সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে।”

তার মতে, “বিরোধিতা থাকা স্বাভাবিক, কিন্তু বিভক্তি নয়। দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য জরুরি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা

আমাদের সবার শত্রু আওয়ামী লীগ-ভারত বললেন ইলিয়াস

আপডেট সময় ১১:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫