ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইউনিক আইডি চালু হচ্ছে , প্রার্থী বিসিএসে প্রাপ্ত নম্বর দেখতে পারবেন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ফলাফল এবার চাকরিপ্রার্থীরা নিজের ইউনিক আইডিতে দেখতে পারবেন। পিএসসি আশা করছে, ৪৭তম বিসিএস থেকেই এই সুবিধা চালু করা সম্ভব হবে।  বর্তমানে বিধিমালা সংশোধনের কাজ চলছে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম গত রোববার বলেন, ‘নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে প্রার্থীরা নিজের ইউনিক আইডিতে প্রাপ্ত নম্বর ও ফলাফল দেখতে পাবেন।’ তিনি আরও জানান, ইউনিক আইডি দিয়েই ক্যাডার ও নন-ক্যাডার উভয় পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এতে বারবার আবেদন করার ঝামেলা কমবে।

পিএসসি চেয়ারম্যান আরও বলেন, ‘একবার প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীকে ভবিষ্যতে দুই থেকে তিনবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।’

তবে এই নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে, না কি পৃথকভাবে চিকিৎসক ও প্রভাষকের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে—তা এখনও চূড়ান্ত হয়নি। বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন জারি হলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।

এছাড়া ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী জুন মাসে প্রকাশ হতে পারে বলেও জানা গেছে।

সর্বশেষ ২০০৬ সালে ২৬তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়। পরে সাধারণ বিসিএসের সঙ্গে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও শিক্ষার জন্য আলাদা বিসিএস নেওয়া হয়নি। বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী মাসের (জুন) মধ্যে প্রকাশ করার প্রস্তুতি চলছে। চলতি মে মাসেই এই বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হবে। পিএসসির চেয়ারম্যানও আগামী ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার আশাবাদ জানিয়েছেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, দ্রুততম সময়ে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে আবার কাজ শুরু করেছে কমিশন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

ইউনিক আইডি চালু হচ্ছে , প্রার্থী বিসিএসে প্রাপ্ত নম্বর দেখতে পারবেন

আপডেট সময় ১১:১৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫