ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যাচার হলেও মামলা হয়নি বললেন আসিফ নজরুল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে বারবার মিথ্যাচার করা হলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের বিশেষ সংলাপে অংশ নিয়ে আসিফ নজরুল  এই মন্তব্য করেন।আসিফ নজরুল বলেন, ‘সরকার নিয়ে, এমনকি আমাকে নিয়েও ভয়ংকর মিথ্যাচার চলছে। অথচ সরকার সেসব বিষয়ে প্রতিবাদও করে না, মামলা তো নয়ই।’

আইন উপদেষ্টা আরও জানান, দেশে বিচার বিভাগ ও পুলিশের ক্ষেত্রে বড় ধরনের সংস্কার প্রয়োজন। তিনি বলেন, ‘বিচার ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। আদালতগুলো ধাপে ধাপে ডিজিটালাইজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামের দুটি আদালতে ইতোমধ্যে ডিজিটালাইজেশন প্রক্রিয়া চালু করা হয়েছে।’

গণমাধ্যম নিয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘২৯টি আইনের সংস্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে আলাদা আলাদা করে দেখার প্রস্তাব রাখা হয়েছে।’

মিডিয়া সংক্রান্ত মামলার প্রসঙ্গে আসিফ নজরুল জানান, ‘এখন পর্যন্ত ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু গ্রেপ্তার হয়েছেন মাত্র ১৫ জন। সরকার এসব মামলার পেছনে নেই। যারা মামলা করছে, তাদের মধ্যে অনেকেই হয়তো মিথ্যা মামলায় জড়াচ্ছেন। এ বিষয়ে পুলিশকে সরাসরি নিষেধ করার সুযোগ কম।’

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘কে জামিন পাবে আর কে পাবে না, সেটি আইন মন্ত্রণালয় ঠিক করে না। বিচারকরা স্বাধীন। কে কোন গ্রাউন্ডে জামিন পাচ্ছেন না, তা বিচার প্রক্রিয়ার সংশ্লিষ্টরাই ব্যাখ্যা দিতে পারবেন।’

সংলাপে আসিফ নজরুল আরও বলেন, একদিকে স্বাধীনতা চাওয়া হয়, অন্যদিকে নিজেরা দায়িত্বশীল আচরণ না করলে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়। গণমাধ্যমের দায়িত্বশীলতা ছাড়া বাক স্বাধীনতা টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী

উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যাচার হলেও মামলা হয়নি বললেন আসিফ নজরুল

আপডেট সময় ০২:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫