ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মো. ইউসুফ পাটওয়ারী নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাই মাওলানা ইব্রাহীম পাটওয়ারী।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের পশ্চিম কুমারডুগি গ্রামের পাটওয়ারী বাড়ীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- ইউসুফের আপন খালাত ভাই মহিউদ্দিন প্রধানিয়া, তার স্ত্রী খোদেজা বেগম ও ছেলে রমজান। তাদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় গাজী বাড়ীর বাসিন্দা রাশেদ গাজী জানান, সকালে চিৎকার শুনে ইউসুফদের বাড়ীতে আসি। জানতে পারলাম বেলা সাড়ে ১১টার দিকে ইউসুফের বড় ভাই ইব্রাহীমকে পুকুর পাড় থেকে জোর করে তাদের ঘরে নিয়ে যায় মহিউদ্দিন, তার স্ত্রী ও ছেলে। তারা ঘরে নিয়ে ধারালো গরু জবাই করার ছুরি দিয়ে ইব্রাহীমকে বুকে ও ঘাড়ে কুপিয়ে আহত করে। তার চিৎকার শুনে ছোট ভাই ইউসুফ এগিয়ে গেলে তার মাথায় ও গলায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। ইউসুফ আহত অবস্থায় ওই ঘর থেকে বের হয়ে নিজ ঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে তাকে চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যুবরণ করে। আর তার বড় ভাই ইব্রাহীমকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করে।

ইউসুফের বোন রাজিয়া, নাছিম ও আমেনা আক্তার বলেন, তারা আমার এক ভাইকে কুপিয়ে হত্যা করেছে এবং আরেক ভাইকে গুরুতর আহত। আমরা এই খুনিদের বিচার চাই।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার পর ইউসুফ পাটওয়ারীর বাড়ি পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

চাঁদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫