ময়মনসিংহ , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চিন্ময় দাসের জামিন শুনানি আজ হচ্ছে না

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম. আই. ফারুকীর মৃত্যুর কারণে আজ রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রয়েছে। ফলে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে যে শুনানি হওয়ার কথা ছিল, তা আজ অনুষ্ঠিত হচ্ছে না।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারপতি ফারুকীর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে প্রধান বিচারপতির নির্দেশে আজ আপিল বিভাগের কার্যক্রম চলবে বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। এরপর সারাদিনের সব বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘আজকের শুনানি আর হবে না বলেই ধারণা করছি। সম্ভবত আগামীকাল (সোমবার) শুনানির নতুন দিন নির্ধারিত হতে পারে।’

বেলা ১১টার দিকে ‘ছাত্রসমাজ’ নামের একটি সংগঠন আদালত প্রাঙ্গণে অবস্থান নেয় এবং আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচার ও চিন্ময় দাসের ফাঁসির দাবিতে স্লোগান দেয়।

এর আগে গত ৩০ এপ্রিল (বুধবার) রাষ্ট্রপক্ষ জানায়, চিন্ময় দাসের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হবে ৪ মে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ সাংবাদিকদের বলেন, ‘রোববারই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।’

গত সপ্তাহে হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজা সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করে রুল যথাযথ ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানির জন্য ৪ মে দিন ধার্য করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়ে গত পাঁচ মাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

চিন্ময় দাসের জামিন শুনানি আজ হচ্ছে না

আপডেট সময় ০৩:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫