ময়মনসিংহ , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 

জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাক চালক জুয়েল আকন্দ কালু (৪৫) ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম। তিনি জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী একটি ট্রাক সরাসরি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল আকন্দ কালু নিহত হন। আহত হন ট্রাকের চালকসহ তিনজন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। তাকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 

আপডেট সময় ১১:৫০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫