ময়মনসিংহ , বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা: প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ ময়মনসিংহ মেডিকেলে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ভর্তি ২১ শিশু, মোট আক্রান্ত ১৪৩ আটা-রুটির কারখানায় মিললো প্রায় ৬ হাজার ডিজেল ভোলায় , মালিকদের জরিমানা পাবনা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম মহানবী (সাঃ) এর জীবনের গল্প মানবিক ও সংবেদনশীল চরিত্র এপ্রিলে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে জানিয়েছেন পিএসসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে আসছেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

আগামী ২৩ আগস্ট ঢাকা-ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত অগ্রগতির মধ্যেই  বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং এরপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে, ঢাকা-ইসলামাবাদের মধ্যে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।

 ইসহাক দারের গেল এপ্রিলে বাংলাদেশ সফরের কথা ছিল। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম ডন আগামী ২৩ আগস্ট তার বাংলাদেশ সফরের খবর সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। 
 
বাংলাদেশের একটি সংবাদমাধ্যম গত সপ্তাহে একই খবর প্রকাশ করেছিল বলে উল্লেখ করা হয় ডনের প্রতিবেদনে, যেখানে বলা হয়, ইমহাক দার ২৩ আগস্ট ‘বাংলাদেশের সাথে সমন্বয় জোরদার করার উপায় নিয়ে আলোচনা’ করবেন।
 দ্য ডন জানায়, ওই প্রতিবেদনে বলা হয়েছিল যে, অন্যান্য কর্মসূচির পাশাপাশি, ২৪ আগস্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক করবেন। গত মাসে, পাকিস্তান ও বাংলাদেশ উভয় পক্ষের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে। ডনের প্রতিবেদন মতে, নীতিগতভাবে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুগান্তকারী চুক্তিটি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যকার এক বৈঠকের সময় স্বাক্ষরিত হয়।
 
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে আসছেন

আপডেট সময় ০৩:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫