ময়মনসিংহ , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলায় আজ শুরু হচ্ছে বইমেলা, উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দ্বীনি শিক্ষার নিভৃত সাধক মাওলানা আহমদ হোসাইন আর নেই পর্তুগালে নাগরিকত্ব এখন আরও কঠিন দোয়া কবুলের সময় জুমার দিন ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাবনা জেলায় আজ শুরু হচ্ছে বইমেলা, উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বইয়ের ঘ্রাণ আর প্রাণের স্পন্দন নিয়ে পাবনায় আজ শুরু হতে যাচ্ছে ‘পাবনা বইমেলা-২০২৬’। বিকাল ৫টা ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বইমেলা উদ্বোধন শেষে তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

এবারের মেলার মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘জ্ঞানের আলোয় আলোকিত হোক এই শহর’। মেলার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। উদ্বোধনী এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পাবনা জেলা জাসাস-এর আহ্বায়ক এবং মাননীয় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ।

মেলার আয়োজক কমিটি ‘পাবনা বইমেলা উদযাপন পরিষদ’ এবং ব্যবস্থাপনায় থাকা ‘জাসাস পাবনা জেলা শাখা’র পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের স্বনামধন্য প্রকাশনী গুলো মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন মেলা প্রাঙ্গণে থাকছে সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমান এবং জেলা জাসাস-এর সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে বলেন, পাবনাবাসীর সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেগবান করতে এবং নতুন প্রজন্মের কাছে বইয়ের আবেদন পৌঁছে দিতেই এই মেলার আয়োজন। তারা সকলকে মাসব্যাপী এই মেলায় অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলায় আজ শুরু হচ্ছে বইমেলা, উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

পাবনা জেলায় আজ শুরু হচ্ছে বইমেলা, উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬