পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বর্ষিয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ জহুরুল ইসলাম কে পাবনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাবনাবাসী মনে করেন, পাবনা জেলার ইতিহাস ও অস্তিত্বের সাথে যে কয়েকটি নাম জড়িয়ে আছে, আলহাজ্ব মোহাম্মদ জহুরুল ইসলাম তাহাদের মধ্যে অন্যতম। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে তাঁহার সাহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম জেলা পাবনার মর্যাদাপূর্ণ প্রশাসনিক এই চেয়ারের জন্য তাঁহার মত রাজনীতিককে বেছে নেওয়ার সিদ্ধান্তটি সময়োপযোগী ও যথার্থ। আমরা মনে করি, পাবনা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবকাঠামোগত উন্নয়ন, মাদক ও সন্ত্রাসের বিস্তাররোধে একজন অভিভাবক হিসেবে পাবনা জেলার সকল রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনকে সাথে নিয়ে তিনি কাজ করতে সক্ষম হবেন।বিভেদমুক্ত ও ঐক্যবদ্ধ পাবনা বিনির্মাণে একটি দায়িত্বশীল সামাজিক সংগঠন হিসেবে ইতিবাচক সহযোগিতা দিয়ে তাঁহার পাশে থাকবে, ইনশাআল্লাহ্।পাবনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ জহুরুল ইসলাম এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
আজ মঙ্গলবার (৩১-মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপণে এই নিয়োগের ঘোষণা দেয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক-(১) মোতাবেক নিয়োগপ্রাপ্ত ব্যাক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এছাড়াও জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়েছে।

মোঃ আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি। 








