ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা: প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ ময়মনসিংহ মেডিকেলে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ভর্তি ২১ শিশু, মোট আক্রান্ত ১৪৩
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পেট্রোল পাম্প ধর্মঘট, ভোগান্তিতে যানবাহন চালকরা

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০৪:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি উপজেলার দুটি পেট্রোল ফিলিং স্টেশনে দখল উচ্ছেদ চালিয়ে স্থাপনা গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন (বাপেওএ)। হঠাৎ ডাকা এ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে নওগাঁসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পেট্রোল পাম্প গুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন বাপেওএ-এর রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশনে তেল নিতে আসা পিকআপ চালক সাইফুল আলম বলেন, একটা ভাড়া পাইছি। নওগাঁ থেকে ঢাকায় ভাড়ায় যেতে হবে। গাড়িতে অল্প তেল আছে। বড়জোর বগুড়া পর্যন্ত যাওয়া যাবে। তেল নেওয়ার জন্য পাম্পে এসে দেখি বন্ধ। পাম্প গুলো  নাকি ধর্মঘট ডাকিছে। আগে থেকে ঘোষণা দিলো কালকেই গাড়িতে তেল ভরে রাখতাম। এখন তেল না পাইলে আমার ভাড়াটা মাইর যাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের বিজ্ঞপ্তিটি আমার নজরে এসেছে। বগুড়ার সওজ বিভাগ বগুড়ায় উচ্ছেদ অভিযান চালায়। তারপরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার রাতে নওগাঁ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। আজকে আবারও আলোচনায় বসার কথা রয়েছে। আশা করছি, বিষয়টি দ্রুত সুরাহা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়

পেট্রোল পাম্প ধর্মঘট, ভোগান্তিতে যানবাহন চালকরা

আপডেট সময় ০৪:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫