ময়মনসিংহ , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ বাইচের নোকার সাথে, নিহত ২

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার মহড়া চলাকালে বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আরও অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক।

উল্লাপাড়া মডেল থানা-পুলিশের এএসআই ওমর ফারুক স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলেন, মহড়া শেষে ফেরার পথে বাইচ দলের নৌকাটির সঙ্গে বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। এতে বাইচ দলের দুই সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় আহতদের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে, তবে পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ বাইচের নোকার সাথে, নিহত ২

আপডেট সময় ১০:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫