ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা: প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শুরু হচ্ছে টানা ৪ দিনের ছুটি আজ থেকে

শারদীয় দুর্গাপূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টানা চার দিনের ছুটি। ছুটি শেষ হবে আগামী শনিবার। এরপর রোববার (৫ অক্টোবর) থেকে আবারও শুরু হবে কর্মদিবস।

সরকারি এবং বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে আজ থেকেই ছুটি শুরু হলেও, কিছু বেসরকারি অফিস আগামী শনিবার খোলা রাখবে। ফলে সেখানে কর্মরতদের জন্য ছুটি এক দিন কম হতে পারে।

তবে এই ছুটির আওতায় থাকছে না জরুরি সেবা খাত। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বন্দর পরিচালনা, ডাক সেবা, টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা অব্যাহত থাকবে। এসব খাতে কর্মরতরা ছুটি ভোগ করতে পারবেন না।

এছাড়া ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর কার্যক্রমও এই চার দিন বন্ধ থাকবে। আগামী রোববার সকাল ১০টা থেকে পুঁজিবাজারে পুনরায় লেনদেন শুরু হবে। ব্যাংকিং কার্যক্রমও একই দিন থেকে চালু হবে।

অন্যদিকে, দুর্গাপূজাসহ ধারাবাহিক ধর্মীয় উৎসবের কারণে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল

শুরু হচ্ছে টানা ৪ দিনের ছুটি আজ থেকে

আপডেট সময় ১০:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫