ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাকিবকে আগে দেশে ফিরতে হবে, মামলা লড়তে হবে বললেন তামিম

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক সময় একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে সময় গড়ানোর সঙ্গে তাদের সেই সম্পর্কে ধরে ফাটল। এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব এখন প্রকাশ্য। রাজনৈতিক কারণে যখন এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব। ঠিক তখন বিসিবির নির্বাচন করতে যাচ্ছেন তামিম।

দেশের বাইরে থাকার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। তামিম বিসিবি সভাপতি হলে সাকিব আবারও জাতীয় দলে খেলতে পারবেন কি না এমন প্রশ্ন উঠছে। সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন তামিম। তিনি বলেন, ‘সে একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য। তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে। তাকে দেশে ফেরানোটা আমার হাতে নেই। এখানে আইনি বিষয় জড়িয়ে আছে।’

ইতোমধ্যে সাকিবের নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। এমন পরিস্থিতি নিয়ে তামিম বলেন, ‘দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের।’

জাতীয় দলে খেলতে হলে সাকিবকে আগে দেশে ফিরতে হবে জানিয়ে তামিম আরও বলেন, ‘কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার, সুতরাং এসব সে করবে কি না সেটা তার সিদ্ধান্ত। এটা আমি বলে দিতে পারি না।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

সাকিবকে আগে দেশে ফিরতে হবে, মামলা লড়তে হবে বললেন তামিম

আপডেট সময় ০৩:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫