ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আর্জেন্টনার বড় ধাক্কা: বিশ্বকাপজয়ী তারকার ছিটকে যাওয়ায় বিপাকে স্কালোনি! লম্বা ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৪ দিনের সুযোগ! রোববার মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, এরপরই চীন প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বললেন রিজভী ​২৩ জুনকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে তৈরি মাদারবোর্ড যাচ্ছে আমেরিকায়, গর্বিত তথ্যপ্রযুক্তি মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় মদ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সৌদিয়া আবাসিক হোটেলে আগুন, ৪ মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক 
  • আপডেট সময় ০৩:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা চারজনই পুরুষ।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে খবর আসে রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লেগেছে। পরে আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, হোটেল ভবনটি ছয়তলা, আগুন লাগে দুই তালায়। আগুন নিয়ন্ত্রণের পর হোটেলের ভেতরে তল্লাশি চালিয়ে চারজনের মরদেহ পাওয়া যায়। আর সব মরদেহ পাওয়া যায় হোটেলটির ছয়তলায়।

ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদিয়া হোটেলের ৬তলা ভবনটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিঁড়ির দরজা তালা মারা ছিল। তাই কেউ বের হতে পারেননি। ৬ তলায় একটি বাথরুমের ভেতরে একজন এবং তিনটি সিঁড়ির গোড়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে।

তবে আগুন লাগার কারণ ও আরও হতাহত রয়েছে কি-না, সেই বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত

সৌদিয়া আবাসিক হোটেলে আগুন, ৪ মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫