ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি একদিনের ব্যবধানে নারায়ণগঞ্জে লাশ গোসলের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত বলেছেন প্রণয় ভার্মা সহস্রাধিক প্রাণহানির দাবি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন

‘ঘরের মাঠেও’ হারলেন নিকি হ্যালি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড়ে নিজের জন্মস্থান সাউথ ক্যারোলিনাতেও ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছেন নিকি হ্যালি। এর ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় আরও এগিয়ে গেলেন ট্রাম্প।

এর আগের চারটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির প্রাথমিক প্রার্থী নির্বাচনেও বড় জয় পেয়েছিলেন ৭৭ বছর বয়সী এ নেতা।

ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ও তিনি ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে ‘অরাজকতা’ সৃষ্টি হবে দাবি করে জোরালো প্রচারণা চালিয়েছিলেন নিকি। কিন্তু তার সেসব দাবি যে রিপাবলিকান শিবিরে খুব একটা প্রভাব ফেলতে পারেনি, তা প্রাথমিক ভোটের ফলাফলেই স্পষ্ট।

  • জনমত জরিপে বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প
  • নির্বাচনে জিতলে ‘একদিনের জন্য স্বৈরশাসক’ হবেন ট্রাম্প
  • ট্রাম্প নন, হোয়াইট হাউজে ফের বাইডেনকে চান পুতিন

তাৎক্ষণিকভাবে সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের জয় ব্যবধান জানা যায়নি। তবে সেটি বেশ বড় হবে বলেই ধারণা করা হচ্ছে।

২০১০র দশকে সাউথ ক্যারোলিনার গভর্নর হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন নিকি হ্যালি। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে অংশ নেওয়া একমাত্র নারীও তিনি।

অন্যান্য অঙ্গরাজ্যে হারলেও নিজের ‘ঘরের মাঠ’ সাউথ ক্যারোলিনায় জেতার আশা করেছিলেন নিকি। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের ডানপন্থি ‘আমেরিকা ফার্স্ট’ ব্র্যান্ডের জনপ্রিয়তার সামনে দাঁড়াতে পারলেন না তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন

‘ঘরের মাঠেও’ হারলেন নিকি হ্যালি

আপডেট সময় ০৩:২০:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪