ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামালপুরে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধীদের সংঘর্ষ

জামালপুরে আইনজীবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়েছে।গতকাল (১০মার্চ) জামালপুর জেলা জজ আদালতে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল দুপুরবেলা জেলা জজ আদালতে একটি ধর্ষণ মামলায় আসামিপক্ষের আইনজীবীরা ধর্ষণের ঘটনা মিথ্যা পরমানের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে জামালপুর জেলার ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেয়। শুনানি শেষে আন্দোলনকারীরা আসামিপক্ষের আইনজীবী সমিতির সিনিয়র সহ- সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল ছাত্রদের সাথে কথা বলতে গেলে তারা আইনজীবীদের ওপর চড়াও হলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

সংঘর্ষ চলাকালে আইনজীবীরা ইমন ও ইশান নামে দুই শিক্ষার্থীকে আটকিয়ে রাখেন। পরে পুলিশ এসে তাদের নিরাপদে আদালত থেকে বের করেন।

এদিকে জেলা আইনজীবীর সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু বলেন, আদালত চলাকালীন সময়ে কিছু দুষ্কৃতিকারী লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে আইনজীবীদের হুমকি দেয় এবং চারজন আইনজীবীকে আহত করে। জেলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত সুপার মো. ইয়াহিয়া আল মামুন বলেন, ছাত্র ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জামালপুরে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধীদের সংঘর্ষ

আপডেট সময় ০২:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫