ময়মনসিংহ , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি জানিয়েছেন নৌমন্ত্রী বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ​নেত্রকোণার পূর্বধলায় একটি টেলিকম দোকানে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মালয়েশিয়ার সঙ্গে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার পাঠালেন প্রবাসীরা শান্তি চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা: ‘আসল পরীক্ষা’ নিয়ে সতর্ক ইরান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইসরায়েলের দাবি গাজার সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে কোনো সতর্কতা ছাড়াই ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়েছে । ভয়ানক এই হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ।

গত শুক্রবার (২১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে।

আইডিএফ তাদের বিবৃতিতে জানিয়েছে,গত বৃহস্পতিবার (২০ মার্চ) দক্ষিণ গাজায় আকাশপথে হামলা চালানো হয়। এই হামলার লক্ষ্য ছিল হামাসের ঘাঁটি, যেখানে বোমাবর্ষণ করা হয়। হামলায় হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাশ নিহত হন। আইডিএফ দাবি করেছে, তাবাশ হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিলেন এবং বহু হামলার মূলহোতা ছিলেন।

ইসরায়েলের দাবি অনুযায়ী, তাবাশ ২০০৫ সালে গাজার গাশ কাটিফ জংশনে আত্মঘাতী বোমা হামলার মূলহোতা ছিলেন। এ ছাড়াও তার ষড়যন্ত্রে বেশ কয়েকটি হামলা ঘটেছে। আইডিএফ আরও দাবি করেছে, তাবাশ তার দক্ষতা কাজে লাগিয়ে কিছু ক্ষেত্রে হামাসকে আইডিএফের হামলা প্রতিহত করতে সক্ষম করেছিল।

তাদের মতে, তাবাশের মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে পরবর্তী সংগ্রাম অনেক সহজ হবে। তবে, এখন পর্যন্ত ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই ঘটনায় কোনো মন্তব্য করেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের

ইসরায়েলের দাবি গাজার সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যা

আপডেট সময় ০২:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫