ময়মনসিংহ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র পানিসঙ্কট ও সংস্কারে অবহেলার অভিযোগ, প্রধান শিক্ষকের নীরবতা শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়—পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পূর্বধলায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ আটক ৭, মামলা কলমাকান্দায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা ময়মনসিংহের গৌরীপুরে সার ডিলার নিয়োগ নিয়ে তোলপাড়, ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ মহানগর কমিটি অনুমোদন পরিবার কার্ড তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি বললেন রিজভী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া বাংলার সংস্কৃতি নয় বললেন ফরিদা আখতার

পহেলা বৈশাখে পান্তা ভাত ও ইলিশ মাছ খাওয়ার রেওয়াজকে বাংলা সংস্কৃতির অঙ্গ নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, এটি একটি আরোপিত সংস্কৃতি, বিশেষ করে ঢাকাকেন্দ্রিক।  

আজ(৭ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার প্রচলন সম্পর্কে ফরিদা আখতার বলেন, ‘এটা বাংলা সংস্কৃতির অংশ নয়। যারা পহেলা বৈশাখে ইলিশ কিনে খাচ্ছেন, তারা আইন লঙ্ঘন করছেন। ঢাকায় একটি রীতিমতো আরোপিত সংস্কৃতি তৈরি হয়েছে—পান্তা ভাতের সঙ্গে মরিচ ভর্তা কিংবা অন্য মাছ খেলেও তো অসুবিধা নেই।’

উপদেষ্টা ফরিদা আখতার জাটকা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন এবং বলেন, ‘ইলিশ ধরা বন্ধ থাকলেও উৎসব থেমে থাকবে না। বরং আমাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেতনতার এই সুযোগটাও বড় উৎসবের অংশ হতে পারে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র পানিসঙ্কট ও সংস্কারে অবহেলার অভিযোগ, প্রধান শিক্ষকের নীরবতা

বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া বাংলার সংস্কৃতি নয় বললেন ফরিদা আখতার

আপডেট সময় ০২:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫