ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৪৪ ধারা অমান্য এসএসসির পরীক্ষাকেন্দ্রে , আটক ২

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গের দায়ে দুইজনকে আটক করা হয়েছে। এসময় পরীক্ষা কেন্দ্রের পাশেই খোলা রাখা একটি ফটোকপির দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের নেতৃত্বে ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই অভিযন পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পাশেই খোলা ছিল একটি ফটোকপির দোকান। এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা অমান্য করে দোকানটি খোলা রাখা তা সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে প্রশাসন।

ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে হলে সবাইকে আইন মেনে চলতে হবে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে এর আগে বুধবার কিছু নির্দেশনা জারি করে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশেপাশের ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ওই নির্দেশনায়। তাছাড়া ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

১৪৪ ধারা অমান্য এসএসসির পরীক্ষাকেন্দ্রে , আটক ২

আপডেট সময় ০৪:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫