ময়মনসিংহ , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুয়েতে বিশেষ খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রধান অনুপ্রেরণা ছিলেন নজরুল বলে মন্তব্য করেছেন রিজভী ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব-সাবিলার ‘রকস্টার’, পেল আনকাট সেন্সর ছাড়পত্র ঈদ ফেরত যাত্রার শেষ দিনের টিকিট বিক্রির শেষ সুযোগ আজ ​ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত, এক ধাক্কায় কমল তেলের দাম ​ফসল হারিয়ে দিশেহারা সিলেটের কৃষক: ঈদের আগে সরকারি সহায়তার আশা ক্ষীণ ​মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল হাসান গুরুতর আহত মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যারা পাবনা জেলার ফরিদপুর উপজেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

 ফ্যাসিবাদের মুখাকৃতি পুরোপুরি পুড়ে ছাই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুরোপুরি পুড়ে ছাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উদ্‌যাপনের প্রস্তুতির অংশ হিসেবে তৈরি হওয়া দুটি প্রতীকী মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ এপ্রিল) সকালে অনুষদের ভেতরে যেখানে মোটিফ তৈরির কাজ চলছিল, সেখানে হঠাৎ আগুন লেগে যায়। এতে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে এবং ‘শান্তির পায়রা’ মোটিফটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সকালে চারুকলা অনুষদে দেখা যায়, অনুষদের যেখানে মোটিফ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে। আগুনে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিফটি পুরোপুরি পুড়ে গেছে। শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়ে গেছে।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি।’ এটির উচ্চতা ২০ ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাঁড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে।

আজ ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা ধারণা করছি পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে আগুন লেগেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বিশেষ খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

 ফ্যাসিবাদের মুখাকৃতি পুরোপুরি পুড়ে ছাই

আপডেট সময় ১১:১৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫