ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার বললেন চিফ হুইপ ডিজিটাল ‘নকল’কে প্রতিহত করতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত জানিয়েছেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের স্মারকলিপি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি সতর্কতা: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি ​ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: দুপুরের মধ্যে বৃষ্টির সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

গভীর রাতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজধানীর মিরপুরে সাজ্জাদ হোসেন রকি (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে শাহআলী থানার রাইনখোলা ঈদগাঁ মাঠ পানির টাংকির পাশে এ ঘটনা ঘটে।

সাজ্জাদ পেশায় ইন্টারনেট ব্যবসায়ী বলে জানা গেছে। ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাজ্জাদের বন্ধু শান্ত ইসলাম জানান, সাজ্জাদের বাসা মিরপুর-১ নিউ সি ব্লক এলাকায়। সেখানে তার ইন্টারনেটের ব্যবসা রয়েছে। মঙ্গলবার রাতে তারা তিন বন্ধু মিলে চা পান করতে রাইনখোলা পানির ট্যাংকির পাশের যুবদল অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সেখানে কোনো বিষয়কে কেন্দ্র করে মারামারি হচ্ছিল। সেই সঙ্গে ৩ থেকে ৪ জন যুবক এলোপাতাড়ি গুলি করছিল।

ওই সময় হঠাৎ একটি গুলি সাজ্জাদের পিঠে এসে লাগে। এতে সাজ্জাদ রাস্তায় লুটিয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

শান্ত আরও জানান, ঢাকা মেডিকেলে নেয়ার পর রাতেই সাজ্জাদের অস্ত্রোপচার করা হয়। তবে তার শরীরে গুলি খুঁজে পায়নি চিকিৎসকেরা। ধারণা করা হচ্ছে, পিঠ দিয়ে গুলিটি ঢুকে বুক ভেদ করে বেরিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজ্জাদ নামের ওই যুবক বর্তমানে ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। তিনি শাহআলী এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট সময় ০১:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫