ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই বললেন ফারুকী

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় নিজেদের কোনও রকম সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা লেখেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সুক্ষ্ম চেষ্টা থেকে গতকালকের প্রেস কনফারেন্সে তিনজন সাংবাদিক যে কথাগুলা বলেছেন, সেই কথাগুলা জুলাই দেখেছে; এমন যেকোনো সেনসেটিভ মানুষকেই আহত করতে পারে। মাত্র আট মাস আগে যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান খুনীর গুলিতে আহত হয়েছে, যে বোন-ভাই শহীদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছে, তাদের বুকে তিনজন সাংবাদিকের কথা শেলের মতো বিঁধেছে।

তিন সাংবাদিকের চাকরির প্রসঙ্গে তিনি লেখেন, আজকে সন্ধ্যায় জানলাম চ্যানেলগুলো তাদের চাকরীচ্যুত করেছে। প্রত‍্যেক চ‍্যানেলেরই নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে। তারা সেই পলিসির আলোকে কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব‍্যাপার। তারপরও অনলাইনে কাউকে কাউকে একটা কথা বলার চেষ্টা করতে দেখছি যে আমাকে প্রশ্ন করায় চাকরী গেছে তাদের। হাস্যকর কথা। বিষয়টা যে আমি না, বিষয়টা যে জুলাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পলিসির ব্যাপার- এটাও তারা বুঝতে পারছে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই বললেন ফারুকী

আপডেট সময় ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫