ময়মনসিংহ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা গোপালগঞ্জে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে পূজা মণ্ডপে পুলিশ সুপার দলিল না পেয়ে সাবেক এমপির বাড়িতে ভুক্তভোগী পরিবারের অবস্থান খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা সীমান্তে পূজা মণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবির কঠোর নজরদারি টেকনাফে নিখোঁজের কয়েক ঘণ্টা পর উদ্ধার রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী খুলনায় সরকারি কর্ম কমিশনের নতুন ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন হুইপ বকুলসহ বিশিষ্টজনেরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ (বাংলাদেশ-পাকিস্তান )

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সে উদ্দেশ্যে আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। 

বুধবার (৩০ এপ্রিল) পাঁচ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূল সফরসূচিতে দুই দলের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে ওয়ানডে সিরিজ বাদ দেওয়া হয়েছে। তার বদলে দুটি টি-টোয়েন্টি যোগ করা হয়েছে

ফয়সালাবাদ ও লাহোরে আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে সিরিজটি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে রাত নয়টায়।

টাইগাররা পাকিস্তানে পৌঁছাবে ২১ মে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি:

তারিখ    সময়    ভেন্যু
২৫ মে    রাত ৯টা    ফয়সালাবাদ
২৭ মে    রাত ৯টা    ফয়সালাবাদ
৩০ মে    রাত ৯টা    লাহোর
১ জুন    রাত ৯টা    লাহোর
৩ জুন    রাত ৯টা    লাহোর
পাকিস্তানে সবশেষ সফর বাংলাদেশের জন্য ছিল অর্জনের মালায় গাঁথা। গত বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

টি-টোয়েন্টির পরিসংখ্যানে অবশ্য সাফল্যের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। দুই দলের ১৯ বারের দেখায় তাদের ১৬টি জয়ের বিপরীতে বাংলাদেশের জয় তিনটিতে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ (বাংলাদেশ-পাকিস্তান )

আপডেট সময় ০২:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫