ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় উঠছে নবম বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায় জানিয়েছেন ইশরাক হোসেন আনসার-ভিডিপি ইআরপি পরিবর্ধনে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অন্তর্ভুক্তি ও রুপান্তর প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সহযোগিতার আশ্বাস সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও বললেন শামা ওবায়েদ আজ কোমে খামেনির জানাজা: শেষ বিদায় জানাতে মানুষের ঢল, চলছে বিশাল শোক র‍্যালি স্বাগতিকদের বিদায় ঘণ্টা বাজিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন: টানা ছয় ম্যাচে গোলশূন্য রক্ষণ বিশ্বকাপ থেকে বিদায়: পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবার্তো মার্টিনেজ ​হামলার প্রতিবাদে উত্তাল রাজধানী: এনসিপির মশাল মিছিল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাষ্ট্রপতির নির্দেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে হবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

শিক্ষা

অনলাইন সংবাদ-

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষার গুণগত মান বাড়াতে বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের তত্ত্বাবধান কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন । তিনি বলেছেন, ‘উচ্চশিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা খুবই জরুরি। দেশব্যাপী উচ্চশিক্ষা বিস্তারে বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে সোমবার বঙ্গভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, ‘বৈঠকে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ নানাবিধ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য স্থপতি অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার এবং রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। প্রেস সচিব জানান, প্রতিনিধিদল, রাষ্ট্রপতিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

রাষ্ট্রপ্রধান বলেন, শিক্ষার্থীরা যাতে উচ্চতর ডিগ্রি অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের ওপরও গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ ছাড়া শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দক্ষতা-ভিত্তিক কর্মসূচি চালু করার ও পরামর্শ দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

রাষ্ট্রপতির নির্দেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে হবে

আপডেট সময় ০৩:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪