ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস দিলেন সড়কমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বধলা থানায় নয়া ওসির দায়িত্ব গ্রহণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু এমন বৃষ্টি কতদিন থাকবে, বার্তা আবহাওয়া অফিসের ​৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় তীব্র বন্যার শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছেলের মুখ দেখালেন- নুসরাত

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ১০:০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

ছিবি- সংগৃহীত

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রাজনীতি নানা কারণে আলোচিত। ২০২১ সালে প্রথম সন্তানের মা হন নুসরাত। সেই সন্তানের মুখ তিন বছর পর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ না হতেই যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমে জড়ান নুসরাত। এর এক বছর পর সন্তানের মা হন তিনি। ছেলে ইশানকে জন্মের পর ক্যামেরার সামনে আনেননি এই অভিনেত্রী। মা দিবসে প্রথম সামনে এল ইশানের ছবি।

সাদা টি শার্ট পরে মুখে আঙুল দিয়ে মায়ের কোলে বসা ছোট্ট ইশান। ছেলে হুবহু বাবার ফটোকপি, এমনটাই বলছেন নেটিজেনরা। কেক কেটে মা এবং ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন অভিনেত্রি নুসরাত।

এর আগে ৫ই মে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন নুসরাত ও তার ছেলে ইশান। সেখানে ছবিতে দেখা যায় ইশানকে। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে এবার প্রথম দেখা গেল তার স্পষ্ট ছবি।

করোনা লকডাউন চলাকালীন ২০২১ সালে জানা যায় নুসরাত অন্তঃসত্ত্বা। সেই সময় পিতৃ পরিচয় নিয়ে ওঠে প্রশ্ন। কারণ তখনও স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হয়নি নুসরাতের।

যেই আলোচনা থামিয়ে দেন যশ। পুরো সময়ই অভিনেত্রীর পাশে ছিলেন অভিনেতা। এমনকি জন্ম সনদেও বাবার নাম হিসেবে যশের নাম লেখেন নুসরাত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু

ছেলের মুখ দেখালেন- নুসরাত

আপডেট সময় ১০:০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪